Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:01 pm
জামালপুর

দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।

দেওয়ানঘঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন,এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement