মো. আবুসাঈদ গালিব
স্টাফ রিপোর্টার, জামালপুরঃ
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক পিএলসি দেওয়ানগঞ্জ এজেন্ট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুলাই বিকেল ৪টায় দেওয়ানগঞ্জ এজেন্ট শাখার নিচতলার হলরুমে আয়োজিত এ সমাবেশে সঞ্চালনা করেন শাখার আরডিএস (RDS) প্রকল্প পরিচালক মো. তাহজিব হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পিএলসি দেওয়ানগঞ্জ এজেন্ট শাখার স্বত্বাধিকারী ও আল-ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী কাইমুল আলম। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মো. আনিছুর রহমান, দেওয়ানগঞ্জ স্নাতকোত্তর কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সোলাইমান হোসেন সালেহী, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. মঞ্জু হোসেন।
সমাবেশে গ্রাহকরা ব্যাংকের সেবার মান, লেনদেনের সুবিধা ও বিভিন্ন সেবাসংক্রান্ত বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় দেওয়ানগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সুবিধার্থে এজেন্ট শাখাকে পূর্ণাঙ্গ ব্যাংক শাখায় উন্নীত করার দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কাইমুল আলম বলেন, দেওয়ানগঞ্জ একটি গুরুত্বপূর্ণ উপজেলা, পৌর শহর ও বাণিজ্যিক এলাকা। এখানে ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে পূর্ণাঙ্গ শাখা স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সমাপনী বক্তব্যে সভাপতি আলহাজ মো. ইসমাইল হোসেন উপস্থিত গ্রাহকদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে অতিথি ও গ্রাহকদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




