Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
জামালপুর

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় জিডি ও আইনগত ব্যবস্থার ঘোষণা

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় জিডি ও আইনগত ব্যবস্থার ঘোষণা

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ও হাজীপুর বাজারের ইজারাদার মোহাম্মদ আব্দুল্লাহ মাস্টার তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, সম্প্রতি ফেসবুকে ‘সুবর্ণা আক্তার’ নামের একটি আইডি এবং কয়েকটি অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদে তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই।তিনি জানান, গত জুলাই মাসে অতিবর্ষণের কারণে মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া ঝিনাই নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ একটি সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসকের অনুরোধে স্থানীয় স্বেচ্ছাসেবক ও শ্রমিকদের সহযোগিতায় জনদুর্ভোগ লাঘবে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়।

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই সেখানে দুটি ড্রাম ট্রাক আটকে পড়লে যোগাযোগ সচল রাখতে হাজীপুর বাজারের শৌচাগার নির্মাণের জন্য সংরক্ষিত ইট-বালু সাময়িকভাবে ব্যবহারের বিষয়ে ইউনিয়ন প্রশাসকের প্রাথমিক সম্মতি নেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন সচিবের আপত্তির পর তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্ত বাতিল করে ইটভাটা থেকে নতুন ইট এনে সড়কের সলিংয়ের কাজ সম্পন্ন করা হয়। পুরো কার্যক্রম স্থানীয় প্রশাসনকে অবহিত রেখেই জনস্বার্থে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

Advertisement

মোহাম্মদ আব্দুল্লাহ মাস্টার বলেন, জনকল্যাণমূলক একটি উদ্যোগকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, এ ঘটনায় তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি অপপ্রচারে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত সাইবার আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

Advertisement