Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

নান্দিনা রেলস্টেশনে অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

নান্দিনা রেলস্টেশনে অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

স্টাফ রিপোর্টার: জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথে পাথর নিক্ষেপ, মাদক, ইভটিজিং, টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় রেলপথে পাথর নিক্ষেপের ঝুঁকি ও এর প্রতিরোধ, মাদক সেবন বন্ধ, রেললাইনের যন্ত্রাংশ চুরি রোধ, স্টেশন এলাকায় হকার নিয়ন্ত্রণ, অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ, ইভটিজিং ও কিশোর গ্যাং দমন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং টিকিট কালোবাজারি বন্ধে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্টেশনে উপস্থিত যাত্রী ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, নান্দিনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আল জাহিদ নোমান, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আমিনুদ্দিন হাজী এবং আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. আলমগীর হোসেন।

জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, স্টেশন ও এর আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

Advertisement