Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মেলান্দহ

মেলান্দহে নাশকতা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা বুলবুল গ্রেপ্তার

মেলান্দহে নাশকতা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা বুলবুল গ্রেপ্তার

সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহে রাজনৈতিক নাশকতার মামলায় ৪ নম্বর নাংলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৮আগষ্ট) দুপুর ১টার দিকে মেলান্দহ বাহার গরু হাট এলাকা থেকে মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) অনিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, রাজনৈতিক নাশকতা সংক্রান্ত একটি মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Advertisement