Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

সরিষাবাড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা

সরিষাবাড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা

কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রতিনিধিদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনর্শিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া পারভিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জি. মাসুদুর রহমান দুলাল।

এ ছাড়া বক্তব্য দেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ, শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক শামীম হোসাইন সোহেল, এনসিপির যুগ্ম সমন্বয়কারী আনোয়ারুল কবীর, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম রনি প্রমুখ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.