Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে মারধর, বিএনপি নেতাসহ গ্রেফতার ২

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে মারধর, বিএনপি নেতাসহ গ্রেফতার ২

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকায় চাঁদা না পেয়ে এক ইজিবাইক চালককে পিটিয়ে আহত করার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

Advertisement

মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য গোলাম মোস্তফা জিন্নাহ এবং তার সহযোগী সোলায়মান সুলাই।

তারা পূর্ব জটিয়ারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গা মিয়া নামের এক ইজিবাইক চালক দীর্ঘদিন ধরে ঐ এলাকায় ভাড়া বাসায় থেকে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অভিযুক্তরা তার কাছে প্রতি মাসে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ৩১ মে রাতে বাড়ি ফেরার সময় রাঙ্গা মিয়াকে হকিস্টিক ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেন তারা।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাঙ্গা মিয়া মাদারগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযানে নেমে দুজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে মাদকসেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও দুটি স্টিলের লাঠি উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান, ‘চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে এবং বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.