Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

বিএসএফ সদস্যকে আটক করে কলাগাছে বাঁধল জনতা

বিএসএফ সদস্যকে আটক করে কলাগাছে বাঁধল জনতা

নিজস্ব প্রতিবেদক||

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয় জনতা।

Advertisement

বুধবার (০৪ জুন) সকাল ৭টায় এ ঘটনা ঘটেছে বলে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রায়ই স্থানীয়দের গরু-ছাগল ভারতীয় সীমান্ত এলাকায় চলে যায়।

সাধারণত বিএসএফ এসব গরু-ছাগলকে তাড়িয়ে দেয়। তবে আজ সকাল সাড়ে ৭টার দিকে ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য অসাবধানতাবশত বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় জনতা তাকে আটক করে এবং কলাগাছের সঙ্গে বেঁধে রাখে।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিএসএফের ওই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যান। ৫৩ বিজিবির হাবিলদার মানিক জানান, অধিনায়ক স্যার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.