Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

জামালপুর সোশ্যাল ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জামালপুর সোশ্যাল ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Oplus_131072

হৃদয় আহম্মেদ শাওন স্টাফ রিপোর্টারঃ

জামালপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সোশ্যাল ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেস আলী মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ। এমন আয়োজন সমাজে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ মুজিবুর রহমান। তিনি বলেন, “যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ নওফেল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জামালপুর সোশ্যাল ক্লাব সবসময় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সাংবাদিক ও গীতিকার আমিরুল মোমেনীন মানিক। এসময় শিশুদের অংশগ্রহণে গান, কৌতুক, আবৃত্তি ও অভিনয়সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সার্বিকভাবে আনন্দ-উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়।

Advertisement