সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের আয়োজনে ২নং ও ৩নং ওয়ার্ড চর সরিষাবাড়ী এলাকায় শনিবার (২৭ মার্চ) বিকালে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুশু।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা নাজু, যুগ্ম সম্পাদক ও ২নং ওয়ার্ড এর মেম্বার শাকিল মাহমুদ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান ফারুক, প্রচার সম্পাদক হায়দার আলি, যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফারুক, হিমেল, শরিফ, জুরন আলী, আনোয়ার, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক চান মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মন্ডল ও ছাত্রদল নেতা নাজমুল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি তার বক্তব্যে বলেন, ১৪১জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম এর দিকনির্দেশনায় আমরা সাতপোয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করেছি। আমরা মাদকের ভয়াল থাবা থেকে এই ইউনিয়নকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
উপস্থিত সকলেই মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।




