Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের কাঠ গোলাপ রেস্টোরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোকাম্মেল হক, মোতালেব সরকার, আক্তার হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বজলুর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান তুলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপি হলো জনগণের দল। এ দলকে আরও জনবান্ধব ও গ্রহণযোগ্য করে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার আদায়ে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

সভা শেষে উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার-এর দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

নবগঠিত কমিটির এই মতবিনিময় সভাকে ঘিরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Advertisement