Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

পায়রাবন্দে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

পায়রাবন্দে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ||

“শিক্ষা, ঐক্য, প্রগতি”- এই মূলমন্ত্রকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়নে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য বিশ্রাম বুথ স্থাপন করেছে ইউনিয়ন ছাত্রদল।

Advertisement

পায়রাবন্দ এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে স্থাপিত এই মানবিক উদ্যোগে পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজন মেটাতে সহযোগিতা করা হয়। একইসাথে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানির ব্যবস্থা রাখা হয়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আয়োজনে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম ও মো. মমিনুল ইসলাম, সদস্য মো. সবুজ মিয়া এবং পায়রাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো  মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রবি এবং স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. রুবেল মিয়া।

নেতারা জানান, শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেও ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.