মুক্তকাল ডেক্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরী দক্ষিণের ছয়টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ঘোষণা দেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে হাজী হাফেজ এনায়েত উল্লাহ, ঢাকা-৯ আসনে কবির আহমেদ এবং ঢাকা-১০ আসনে অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।
মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা। এ সময় প্রার্থীদের সঙ্গে নিজ নিজ আসনের নেতা-কর্মী ও সমর্থকেরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি অনুষ্ঠানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কর্মী-সমর্থক এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণে জামায়াতের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ




