সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ,জামালপুর:
জামালপুরের মেলান্দহে রোমান আহম্মেদ নিলয় নামে এক ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতা মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোমান আহম্মেদ নিলয় মেলান্দহ উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। জিডিতে তিনি উল্লেখ করেন, গত তিন দিন আগে তুহিন আহম্মেদ আবির প্রকাশ্যে লোকজনের সামনে তাকে প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারেও তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রোমান আহম্মেদ নিলয় জানান, হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনতেই তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




