Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ

মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদারগঞ্জে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার বেলা ২টায় বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে মাদারগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ মো. মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ইউসুফ হাসান অভি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, খালিদ হাসানসহ উপজেলা ও পৌর বিএনপির মহিলা নেতৃবৃন্দ।

পরিশেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ।

Advertisement