Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

ভারতে বসে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিক্রিয়া: “ফ্যাসিবাদের তীর্থস্থান” গুড়িয়ে দিল জনতা

ভারতে বসে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিক্রিয়া:  “ফ্যাসিবাদের তীর্থস্থান” গুড়িয়ে দিল জনতা

ঢাকায় বিক্ষোভ প্রবল হয়ে ওঠে যখন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণা দেন। বুধবার, তাঁর দল ভাষণের সময়সূচি ঘোষণা করার পরপরই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সহ বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থস্থান থেকে মুক্ত হবে।”

হাজারো মানুষ বাড়িটির আশপাশে জড়ো হয়, আর কিছু লোক হাতুড়ি ও লাঠি দিয়ে এর প্রাচীর ভেঙে ফেলে। এরপর রাতেই বুলডোজার এনে তা গুড়িয়ে দেওয়ার অভিযান চলতে থাকে হাজারো ছাত্র-জনতার স্লোগানের সাথে। ৬ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত তা মাটিতে মিশিয়ে দেওয়ার কাজ চলছে।

Advertisement

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে, এর দায়ভার তাদের নিতে হবে।”

তিনি আরও বলেন, “ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাদের এর ব্যাখ্যা দিতে হবে … আমরা ভারতকে অনুরোধ করেছি তাঁকে ফেরত পাঠানোর জন্য। এটি কূটনৈতিক বিষয়। কিন্তু যদি হাসিনা সেখানে বসে রাজনৈতিক সভা করেন, তাহলে ভারতের দায়িত্বশীল হওয়া উচিত।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.