Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
মুক্তদেশ

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট: জ্বালানি উপদেষ্টা

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট: জ্বালানি উপদেষ্টা

আসন্ন রমজানে দেশজুড়ে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

Advertisement

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘রোজায় বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। রোজার মাসে সম্পূর্ণভাবে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘যাতে কারিগরি ত্রুটি ছাড়া কোনো লোডশেডিং না হয় সেই ব্যবস্থা থাকবে। রমজানে লোডশেডিংমুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করব।’

তবে গ্রীষ্মকালে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট লোডশেডিং করা লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমাদের ওপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও দাম বাড়াইনি। আমরা বরং ব্যয় সংকোচন করছি। বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই।’

গ্যাসের ক্ষেত্রে বিদ্যমান সংযোগে দাম বাড়বে না। কেবল শিল্পে যারা নতুন সংযোগ নেবেন বা বাড়তি লোড নেন, তাদের থেকে বাড়তি দামের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.