Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:02 pm
মুক্তদেশ

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.