Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে উলামা সমাবেশ

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে উলামা সমাবেশ

Oplus_131072

মোহাম্মদ গোলাম মোস্তফা,দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইউনিয়নের আলেম-ওলামাদের নিয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) বাট্টাজোড় নতুন বাজারে এক বর্ণাঢ্য উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাট্টাজোড় এলাকার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশিগঞ্জ–দেওয়ানগঞ্জ আসনে মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন বকশিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল আরমান।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন—
বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম,
মাওলানা আবুল কালাম আজাদ,
হাফেজ শরাফত হোসেন,
ফরহাদ হাসান রানা,
এবং আরও অনেকে।

বক্তারা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী রাজনীতির গুরুত্ব, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, ধার্মিক ও সৎ নেতৃত্ব ছাড়া সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় না।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা আলেম সমাজকে ঐক্যবদ্ধ থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি দ্বীনি চেতনা জাগ্রত করে মুসলিম উম্মাহর উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্ব দেন।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও উপস্থিত সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Advertisement