Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
অন্যান্য

মেলান্দহে জাতীয় সমাজসেবা দিবসে আত্ম-অনুসন্ধানমূলক আলোচনা সভা প্রযুক্তি ও মমতায় কল্যাণ নিশ্চিতের আহ্বান

মেলান্দহে জাতীয় সমাজসেবা দিবসে আত্ম-অনুসন্ধানমূলক আলোচনা সভা  প্রযুক্তি ও মমতায় কল্যাণ নিশ্চিতের আহ্বান

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ,প্রতিনিধি:

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আত্ম-অনুসন্ধানমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম ও নাহিদ হাসান, বানিপাকুরিয়া নুরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আব্দুল আলিম এবং ঝাউগড়া অ্যাডভান্সম্যান সোসাইটির সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ।
বক্তারা বলেন, সমাজসেবা অফিসকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তারা সুবিধাভোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন অসদুপায় অবলম্বন করছে। এ কারণে সরকারের প্রদত্ত অনুদান উত্তোলনের সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এছাড়া বক্তারা সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
আত্ম-অনুসন্ধানমূলক এ আলোচনা সভা সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।

Advertisement

Advertisement