মাদারগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদারগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় পাটাদহ কয়ডা উচ্চ বিদ্যালয় মাঠে ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান আকন্দ রতন
উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর লাল চাকলাদার
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আদারভিটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমুখ
অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলা ও আদারভিটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।




