Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

দেশে প্রথমবারের মতো মারাত্মক মাদক ‘এমডিএমবি’ উদ্ধার: চার যুবক গ্রেফতার

দেশে প্রথমবারের মতো মারাত্মক মাদক ‘এমডিএমবি’ উদ্ধার: চার যুবক গ্রেফতার

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশে প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ও উচ্চঝুঁকিপূর্ণ মাদক ‘এমডিএমবি’ (MDMB) উদ্ধার করেছে। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—পাবনার খন্দকার তৌকিরুল কবির তামিম (২৬), সাতক্ষীরার মেহেদী হাসান রাকিব (২৬), ঢাকার মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস (২৭) এবং মো. আশরাফুল ইসলাম (২৫)।

Advertisement

সংবাদ সম্মেলনে জানানো হয়, জব্দ করা এমডিএমবি তরল মাদকটি মালয়েশিয়া থেকে দেশে আনা হয়েছে। এটি ভেপ বা ই-সিগারেটের মাধ্যমে সেবনযোগ্য এবং মাত্র দুই ফোটা লিকুইডেই স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। উদ্ধারকৃত মাদকের পরিমাণ ৩৪০ মিলিলিটার।

মহাপরিচালক জানান, মাদকের এই বিশেষ ধরনটি অত্যন্ত দ্রুত নেশা সৃষ্টি করে এবং ব্যবহারকারীর মস্তিষ্ক, স্নায়ু, আচরণ ও শারীরিক সক্ষমতার ওপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলে। আন্তর্জাতিকভাবে এমডিএমবি ‘সুপার ডেঞ্জারাস সিন্থেটিক ড্রাগ’ হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মাদক আনা, সংরক্ষণ ও বিক্রির নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহে তদন্ত অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অধিদপ্তর জানায়, দেশে নতুন ধরনের মাদক প্রবেশ রোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।

Advertisement