মাদারগঞ্জ প্রতিনিধি:
“শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা এবং পরে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রফিকুল ইসলাম বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ও মুক্তকাল প্রতিনিধি আব্দুর রহিম খান, কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিদিন প্রতিনিধি রিয়াজুল ইসলাম মুছা, সদস্য ও স্বাধীন কাগজ প্রতিনিধি ইউসুফ আলী, সদস্য ও আজকের বাংলা প্রতিনিধি তোফায়েল হোসেন মুকুল, সদস্য ও ঢাকা প্রতিদিন প্রতিনিধি সুজন আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও জে এ টিভি প্রতিনিধি আলমগীর হোসাইনসহ অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হন। অনেক সময় স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান না। এতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তারা বলেন, কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হলে উপজেলা প্রশাসনকে অবহিত করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।




