Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (৩ মে) সকালে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি নূর ইলাহী, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাঈদ গালিবসহ কার্যনির্বাহী সদস্য পারভীন আক্তার, রুবেল রানা, শফিকুল ইসলাম শফিক, সাধারণ সদস্য হৃদয় হোসেন ও শামীম মিয়া প্রমুখ।
বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন এবং স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা ত্যাগী সাংবাদিকদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আলোচনা সভা শেষে সভাপতি মো. শামছুল হুদার নেতৃত্বে পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Advertisement
Advertisement