Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

মাদারগঞ্জে নাসিরুদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদারগঞ্জে নাসিরুদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

তীব্র শীতের মধ্যে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে জামালপুরের মাদারগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে গভীর রাতে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নাসিরুদ্দিন। লোকচক্ষুর আড়ালে, নিরবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়, যাতে প্রকৃত অসহায়রা সম্মানের সাথে শীতবস্ত্র গ্রহণ করতে পারেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, দিনমজুর, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। রাতের বেলা ঘুমন্ত অবস্থায় অনেকের হাতে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাওলানা ফরহাদ হোসেন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ পৌরসভা শাখা এবং বর্তমান সভাপতি বাংলাদেশ যুব জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর, বাড্ডা পশ্চিম থানা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা এবং ফারুক আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ পৌরসভা শাখা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। সমাজের বিত্তবানদের এগিয়ে এলে অনেক অসহায় মানুষ স্বস্তি পেতে পারে। তারা জানান, মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, বরং এটি মানবিকতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের নীরব ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, ব্যক্তিগতভাবে রাতের আঁধারে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Advertisement

Advertisement