Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

রোকেয়া দিবসের আলোচনা সভায় সাংবাদিক প্রবেশে বাধা

রোকেয়া দিবসের আলোচনা সভায় সাংবাদিক প্রবেশে বাধা

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে রোকেয়া দিবসের আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সংবাদকর্মী জানান, তারা পরিচয় দেওয়ার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের ভেতরে প্রবেশ করতে দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
সাংবাদিকরা বলেন, সরকারি আয়োজনে এমন বাধা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তারা আরও জানান, আগে থেকেই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলেও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
অন্যদিকে আয়োজক পক্ষের এক কর্মকর্তা দাবি করেন, আসনসংখ্যা সীমিত থাকায় সবাইকে প্রবেশ করানো সম্ভব হয়নি। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যতা হয়নি বলে তিনি জানান।
ঘটনাটি স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলেন, সরকারি অনুষ্ঠান স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন বাধা গণমাধ্যমের কাজকে বাধাগ্রস্ত করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার বলেন, প্রোগামে সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার ঘটনা ঘটেনি।

Advertisement

Advertisement