Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মাদারগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মাদারগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় জামালপুরের মাদারগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার মাগরিবের পর বালীজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে ১ নং চর পাকেরদহ ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে এবং জামালপুর জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান মোখলেস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সদস্য আবু সায়েম সেমা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, মাদারগঞ্জ এএইচজেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজ, সাবেক আহ্বায়ক শামিম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং আগামী দিনে তারুণ্যের আগামীর নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি, দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Advertisement