Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, এএসপি মো. মোস্তাফিজুর রহমান ভূঞা ও ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে মডেল থানা পুলিশ, পৌর প্রশাসক সুমন চৌধুরী ও পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিনের নেতৃত্বে মাদারগঞ্জ পৌরসভা, স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস, কর্মকর্তা উত্তম কুমার ধরের নেতৃত্বে আনসার বাহিনী, সাব-রেজিস্ট্রার অফিস, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব (সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ), মাদারগঞ্জ প্রেসক্লাব (সভাপতি মির্জা হুমায়ুন কবির), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক, ইএসডিওসহ বিভিন্ন এনজিও, বিএনপি ও অঙ্গসংগঠন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও ফানুস উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, মাঠ প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে ইউএনও সুমন চৌধুরীর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, হাসানুজ্জামান হীরা তালুকদার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ অনেকে।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে উপজেলা চত্বরে বিজয়মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও সুমন চৌধুরী, এসিল্যান্ড রাসেল দিও, ওসি খন্দকার শাকের আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Advertisement