Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
অন্যান্য

নির্বাচন শুরুর আগেই জনগণকে প্রতারণা করা হচ্ছে: তারেক রহমান

নির্বাচন শুরুর আগেই জনগণকে প্রতারণা করা হচ্ছে: তারেক রহমান

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দল জনগণকে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যারা এখনই মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পর তারা কী করবে—সেটা বুঝে নেওয়ার সময় এসেছে।”
বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন—কারা হজ বা ওমরাহ পালন করে এসেছেন। মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তুললে তাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে এনে প্রশ্ন করেন, কাবা শরীফের মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন—আল্লাহ।
এরপর তারেক রহমান বলেন, এই দুনিয়া, সূর্য-নক্ষত্র, দোজখ ও বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। তাহলে যেটার মালিক আল্লাহ, সেটা কি কোনো রাজনৈতিক দল দেওয়ার ক্ষমতা রাখে? তিনি প্রশ্ন তুলে বলেন, “নির্বাচনের আগেই কেউ যদি বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে, সেটা কি প্রতারণা নয়?”
তিনি আরও বলেন, যার মালিক মানুষ নয়, সে বিষয়ে মানুষের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া শিরকের শামিল। একটি দল শুধু জনগণকে ঠকাচ্ছে না, বরং মুসলমানদের ভুল পথে পরিচালিত করছে—নাউজুবিল্লাহ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সে সময় কার ভূমিকা কী ছিল, তা দেশের মানুষ ভালোভাবেই জানে। যাদের কারণে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন—বাংলাদেশের জনগণ তাদের চিনে রেখেছে।
বিএনপির এই নেতা বলেন, কুফরি, হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। “আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এবার মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে হবে,”—বলেন তিনি।

Advertisement
Advertisement