মুক্তকাল ডেক্স:
ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভাকে ঘিরে রাজধানীর মিরপুরে ব্যাপক জনসমাগম দেখা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ জনসভায় অংশ নেন।
বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে মিরপুর-১০ নম্বর এলাকার আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। তবে নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হন।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—এই নির্বাচনি স্লোগানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় ১০ দলীয় ঐক্যের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
এ জনসভার মধ্য দিয়ে জামায়াত আমিরের টানা চার দিনের নির্বাচনি কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন। পরে ২৫ জানুয়ারি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি গণসংযোগে অংশ নেবেন ডা. শফিকুর রহমান।
মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় জনসমাগম
Oplus_131072




