Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

বকশীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Oplus_131072

বকশীগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় বকশিগঞ্জ উপজেলা কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বকশীগঞ্জ উপজেলা সভাপতি মো. আব্দুল মকিত সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার সাবেক আমির মো. মোকাদ্দেছুর রহমান।

সভাপতির বক্তব্যে বকশীগঞ্জ উপজেলা সভাপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। এই স্বাধীনতা রক্ষায় শ্রমিক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বিজয় দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি মো. মোকাদ্দেছুর রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এক ঐতিহাসিক সংগ্রাম। এ দেশের শ্রমজীবী মানুষের ত্যাগ ও অবদান মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয়। তিনি বলেন, বিজয় দিবস আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শপথ নেওয়ার দিন। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে যে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বকশিগঞ্জ উপজেলা সহ-সভাপতি আলহাজ রাসেল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, বিজয় দিবসের আদর্শ ধারণ করে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও আদর্শিক শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে।

উপজেলা কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা জরুরি। বিজয় দিবস আমাদের সেই লক্ষ্য অর্জনে নতুন করে প্রেরণা জোগায়। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল কার্যক্রমে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বাট্টাজোড় ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, এটি দায়িত্ব ও আত্মমর্যাদার সঙ্গে দেশ গঠনের শপথ নেওয়ার দিন।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement