Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

গণভোটে ‘হ্যাঁ’ ও হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে লিফলেট বিতরণ

গণভোটে ‘হ্যাঁ’ ও হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে লিফলেট বিতরণ

Oplus_131072

স্টাফ রিপোর্টার:

২ ফেব্রুয়ারি, সোমবার সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তায় এক কাতারে দাঁড়ায় সর্বস্তরের মানুষ। ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ১২ নং তিতপল্লা ইউনিয়নে শহীদ শরিফ ওসমানী হাদি হত্যার বিচার নিশ্চিতকরণ এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জামালপুর জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল্লাহ। এসময় জামালপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়। এসময় জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এসময় জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল্লাহ বলেন,
“আমরা একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বাসযোগ্য করে রেখে যেতে হলে সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

Advertisement

Advertisement