Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

নিজ আসনের ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুলের আবেগঘন আহ্বান

নিজ আসনের ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুলের আবেগঘন আহ্বান

মুক্তকাল ডেক্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে এসে এবারের নির্বাচনকে নিজের শেষ নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের কাছে শেষবারের মতো সমর্থন কামনা করেছেন।
সোমবার রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন,
“জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন আপনজন হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন—যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করে যেতে পারি।”
ধানের শীষ প্রতীক নিয়ে তার এই আবেগঘন আবেদন ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও ব্যক্তিগত আবেগ মিলিয়ে এই বার্তা ভোটারদের মনে বাড়তি প্রভাব ফেলতে পারে।

Advertisement
Advertisement