মাদারগঞ্জ প্রতিনিধি:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বালিজুড়ী বাজার শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাদিউর রহমান সাদি, জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শূরা সদস্য আব্দুল আজিজ জামালী, মাদারগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিম, বালিজুড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকারিয়া আলম এবং ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি রমজান আলী।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




