দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ বাজারে জ্বালানি তেল সিন্ডিকেটকে কেন্দ্র করে আজ চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাধারণ ক্রেতা ও এক সিন্ডিকেট দোকানদারের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একাধিক দোকানদার ইচ্ছাকৃতভাবে তেল মজুত রেখে সাধারণ ক্রেতাদের কাছে ‘তেল নেই; বলে ফিরিয়ে দিচ্ছিলেন। অথচ দোকানের আড়ালে অতিরিক্ত মূল্যে গোপনে তেল বিক্রির অভিযোগ উঠে। গতকাল গভীর রাতে স্থানীয় দুখু মিয়া নামক দোকানীর রাত দুইটার পর চুরি করে তেল বিক্রির ভিডিও স্থানীয় সাংবাদিক কর্তৃক ভাইরাল হলে সাধারণ ক্রেতারা ক্ষুদ্ধ হয়ে উঠে। আজ সন্ধ্যার দিকে কয়েকজন ক্রেতা তেল নিতে গেলে তাদের তেল নেই বলে ফিরিয়ে দিলেও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন সেই দোকান তেল নিয়ে যাওয়ার সময় স্থানীয় ক্রেতারা দোকানদার দুখু মিয়ার কাছে তেলের উৎস সম্পর্কে জানতে চান। এবং তাদেরকে ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চান।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামিলীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহেদসহ কয়েকজন উত্তেজিত হয়ে উঠলে উপস্থিত ক্রেতারা তাদের ধাওয়া দেন। কিছুক্ষণ পর তারা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করলে বাজারের সাধারণ ক্রেতারা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় একজন ক্রেতা আহত হন।
এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে। বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ঘটনা মীমাংসায় কাজ করছেন বলে জানিয়েছেন। তেল সিন্ডিকেটের সাথে অভিযুক্ত দুখু মিয়ার কাছে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।




