Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

খুটারচরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী

খুটারচরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী

মো. আবুসাঈদ গালিব, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ
উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর মোড়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন করেন জামালপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. আরিফুল ইসলাম (এমবিবিএস)। দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা হাসেমপুর, সর্দার পাড়া, কহিল উদ্দিনপাড়া, খুটারচরসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়।
আয়োজক অ্যাডভোকেট রোকনুজ্জামান বলেন, “মানুষের পাশে থাকা এবং জনসেবা করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, জনসেবার লক্ষ্যেই তিনি বাহাদুরাবাদ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজ করছেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisement

Advertisement