মুক্তকাল ডেক্স:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা মিলন মিয়াকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে শুক্রবারই তাকে আদালতে সোপর্দ করা হয়।
গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
Oplus_131072




