Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি

Oplus_131072

জামালপুর শহর প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জনসচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জামালপুর জেলা শাখা।
এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) বিকাল ৩টা থেকে জামালপুর সদর এলাকায় লিফলেট বিতরণ করা হবে। এতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন।
সংগঠন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জামালপুর জেলার প্রতিটি উপজেলায় এ লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে গণভোটের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা যায়।
এ বিষয়ে জামালপুর জেলা আপ বাংলাদেশের আহ্বায়ক আবিদুর রহমান বলেন,
“আমাদের মূল লক্ষ্য হলো জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করা এবং গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের গুরুত্ব তুলে ধরা। আমরা কোনো রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করছি না। জনগণ যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দেবেন। আমাদের প্রচেষ্টা কেবল গণভোটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।”
তিনি আরও বলেন,
“গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা সময়ের দাবি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই জামালপুরের প্রতিটি আনাচে-কানাচে আমাদের গণভোটের লিফলেট পৌঁছে যাবে।”
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার বিষয়ে নতুন করে সচেতনতা সৃষ্টি হবে বলে তারা আশাবাদী।

Advertisement
Advertisement