Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
অন্যান্য

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল

Oplus_131072

কবীর আহমেদ
সরিষাবাড়ী প্রতিনিধি

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাত ৮ ঘটিকায় সরিষাবাড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিলটি অবস্থিত হয়। মিছিলটি পৌরসভা বিজেসি মসজিদের সামনে থেকে আরামনগর বাজার প্রদক্ষিণ করে জিকে প্লাজা এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

Advertisement

সমাবেশে পৌর সেক্রেটারী আহমদ আলী এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আখতারুজ্জামান সোহাগ , সাবেক শিবির নেতা আব্দুল ওয়াহাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল হাই, কামরাবাদ ইউনিয়ন সভাপতি মোঃ মনোহর আলী, সেক্রেটারী মোঃ আব্দুল মান্নান, পৌর ১ নং সভাপতি মাওলানা মোঃ নাছির উদ্দিন, ২ নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান মানিক, ৫ নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার তরফদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন বিএনপির সন্ত্রাসী বাহিনী আমাদের ভাইকে নির্মমভাবে পিটিয়ে শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সন্ত্রাসী বাহিরে ক্ষমতায় এলে দেশকে নরকে পরিণত করবে। তাই দেশবাসীকে বিএনপিকে বয়কটের আহ্বান জানান এবং জামায়াত নেতা হত্যার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভবিষ্যতে যেন এ সমস্ত ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনের জোরালোভাবে ভূমিকা পালনের প্রতি আহ্বান জানান।

Advertisement