Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত প্রত্যাহার

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত প্রত্যাহার

মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েনের পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত একটি সংশোধিত নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটকেন্দ্রে নয়—বরং রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রগুলোতে (ওসিভি ও আইসিপিভি) শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বিএনসিসির ক্যাডেটরা।
এর ফলে ভোটকেন্দ্রে বিএনসিসি সদস্যদের সরাসরি উপস্থিতির বিষয়টি আর থাকছে না।

Advertisement
Advertisement