Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: হ্যাকারদের ধরতে ডিবির অভিযান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: হ্যাকারদের ধরতে ডিবির অভিযান

মুক্তকাল ডেক্স:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর অভিযানটি শুরু হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
এর আগে গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পোস্টটি পরে অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। হ্যাকের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে বলে দাবি করে দলটি।

Advertisement
Advertisement