মুক্তকাল ডেক্স:
মালয়েশিয়ার জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন প্রবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের মধ্যে মিয়ানমারের ১১২ জন, ইন্দোনেশিয়ার ১১ জন, বাংলাদেশের ৯ জন, শ্রীলঙ্কার ২ জন এবং কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছেন।
মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের দেশে পাঠানো হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, টর্চার আইন (অ্যাক্ট ৫৭৪), ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট ১৯৫২, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩সহ বিভিন্ন আইনে সাজা ভোগ শেষ করার পর তাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রত্যাবাসিত সকলের নাম মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষে যেন কেউ অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান না করেন, সে লক্ষ্যেই নিয়মিতভাবে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশিসহ ১৩৫ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া




