বেসিস সংস্কার পরিষদের সভায় ফাইনান্সিয়াল অডিট ও সদস্য অডিট পুর্বক দ্রুত বেসিস নির্বাচনের দাবী।
আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬ইং) বেসিস সংস্কার পরিষদের আহবায়ক রোকমুনুর জামান রনি’র সভাপতিতে ও সদস্য সচিব নাদিম ভুঁইয়া হৃদয় এর পরিচালনায় সন্ধ্যা ৭.০০ ঘটিকায় রাজধানীর ফার্মগেট কেআইবিতে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও আইসিটি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা ও করনীয় নির্ধারনে কিছু গুরুতপুর্ন সির্ধান্ত গ্রহণ হয়। অতঃপর আইসিটি ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং আইসিটি ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ভিত্তিক উপকমিটি গঠন করা হয়।
উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা ফৌজিয়া নিগার সুলতানা ও মোঃ রওশান কামাল জেমস। উপদেষ্টা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সভায় সদস্যদের মাঝে “RUN TOGETHER- GROW TOGETHER” টপিকের উপরে প্রেজেন্টেশন দেন। অতঃপর উক্ত প্রেজেন্টেশনের পর উপস্থিত সদস্যরা নিজ নিজ মতামত ও পরামর্শ প্রদান করেন। এছাড়াও গুরুত্বপুর্ন বক্তব্য প্রদান করেন, উপদেষ্টা বেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক ফেরদোস আলম ইপন, যুগ্ম আহবায়ক আবু তাহের, যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম, ও কার্যকরী সদস্য খো: শামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন ও আলাউদ্দিন।
সভার শুরুতেই বেসিস সংস্কার পরিষদের অসুস্থ সদস্যদের সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন মোহাম্মাদ তাপিত হাসান চৌধুরী
অতঃপর সভার সভাপতি আহবায়ক রোকমুনুর জামান রনি আগামী ৩ মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি আশা প্রকাশ করেন বেসিস সংস্কার পরিষদের কার্যক্রম কে আরো বেগবান এবং সমৃদ্ধ করতে ও সদস্যদের সুবিধার্থে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




