Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:39 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ১৬২ জন সনাতন ধর্মাবলম্বীকে শাড়ি বিতরণ, পূজামণ্ডপে অনুদান

মাদারগঞ্জে ১৬২ জন সনাতন ধর্মাবলম্বীকে শাড়ি বিতরণ, পূজামণ্ডপে অনুদান

জামালপুরের মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬২ জন সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব শাড়ি ও অনুদানের চেক বিতরণ করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থানীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে ১৬২ জন সনাতন ধর্মাবলম্বীর জন্য শাড়ি দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ১০টি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে, মাদারগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৯টি পূজামণ্ডপে ৩ হাজার টাকা করে এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পাঁচটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জরুল ইসলাম মুসা ও চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Advertisement