কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি
যুব বিভাগ সরিষাবাড়ী উপজেলা কর্তৃক আয়োজিত আন্তঃ উপজেলা যুব ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে ভাটারা ইউনিয়ন যুব বিভাগ জয়ী হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল ৪টায় ভাটারা ইউনিয়ন যুব বিভাগ ও সরিষাবাড়ী পৌর যুব বিভাগ এর মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ভাটারা ইউনিয়ন যুব বিভাগ ২-০ গোলে জয়লাভ করে।
যুব বিভাগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি শাওন হাসান এর সভাপতিত্বে ও সেক্রেটারী কবীর আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ নুরুল হক জামালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ইন্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সরিষাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান সোহাগ, পৌর আমীর গোলাম রব্বানী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সুরুজ্জামান, ভাটারা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহের রুবেল, পৌর ভারপ্রাপ্ত সেক্রেটারী দেলোয়ার তরফদার, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মনোয়ার হোসেন শিপন, ভাটারা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আইয়ুব আলী বাচ্চু, সেক্রেটারী মোঃ আল-আমিন
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক ও অনলাইন জুয়ায় অনেক যুবক আসক্ত হয়ে পরেছে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে। সেই সাথে ফরজ বিধিবিধান মেনে চলা একান্ত জরুরী। খেলায় হাঁটু ঢেকে ফরজ বিধান মানায় খেলোয়াড় ও আয়োজকদের বিশেষ ধন্যবাদ প্রদান করেন।
খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।




