Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:37 pm
অন্যান্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস, সরিষাবাড়ীতে বিএনপির বিজয় মিছিল

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস, সরিষাবাড়ীতে বিএনপির বিজয় মিছিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাদ্যযন্ত্র, জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও বাহারি সাজসজ্জায় সজ্জিত এ মিছিলে ছিল উৎসবমুখর পরিবেশ।

মিছিল শেষে পৌর শহরের বাউসি পপুলার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।

সমাবেশে বক্তারা গণঅভ্যুত্থানের শহীদ রবিউল এবং শহীদ রাব্বীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাদের সন্তান ও ভাইয়ের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন এবং গণহত্যার দায়ে বর্তমান সরকারের বিচার দাবি করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.