মুক্তকাল ডেক্স:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার ভিত্তিতে ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষণা অনুযায়ী দলভিত্তিক আসন বণ্টন হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৭৯টি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০টি
বাংলাদেশ খেলাফত মজলিস: ২০টি
খেলাফত মজলিস: ১০টি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ৭টি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি): ৩টি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: ২টি
বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি: ২টি
তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনো আসন চূড়ান্ত হয়নি বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রাথমিক বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি অলি আহমদসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।
২৫৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ঘোষণা
Oplus_131072




