Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
অন্যান্য

নির্বাচনে ১৭৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত

নির্বাচনে ১৭৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত

মুক্তকাল ডেক্স:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতের নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত ১১ দল।
ঘোষিত তালিকা অনুযায়ী—
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে।
এদিকে, সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

Advertisement
Advertisement