Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

সরিষাবাড়ী আসনে হাতপাখা’র প্রার্থী অধ্যক্ষ আলী আকবর সিদ্দিকীর মনোনয়নপত্র সংগ্রহ

সরিষাবাড়ী আসনে হাতপাখা’র প্রার্থী অধ্যক্ষ আলী আকবর সিদ্দিকীর মনোনয়নপত্র সংগ্রহ

Oplus_131072

কবীর আহমেদ
সরিষাবাড়ী প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার সঞ্জীব কুমার সরকার এর কাছ থেকে মনোনয়নপত্র ফরম উত্তোলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আলী আকবর সিদ্দিকী। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

Advertisement

মনোনয়নপত্র ফরম সংগ্রহের পর অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আলী আকবর সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও জনগণের দোয়া নিয়ে আজ আমি মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী রাজনৈতিক দল। হাতপাখা প্রতীক ন্যায়, ইনসাফ ও মানবতার প্রতীক। আমি যদি জনগণের সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তাহলে সরিষাবাড়ীকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, যুবসমাজকে সৎপথে পরিচালনা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার। আমি বিশ্বাস করি, এ দেশের মানুষ আর দুর্নীতি, দুঃশাসন ও অবিচার চায় না। তারা পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা চায়। সে লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী মাঠে রয়েছে। আমি সরিষাবাড়ী এলাকার সর্বস্তরের জনগণের কাছে হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া

Advertisement