Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

নবনিযুক্ত ইউএনও’র হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ফুলেল শুভেচ্ছায় বরণ

নবনিযুক্ত ইউএনও’র হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ফুলেল শুভেচ্ছায় বরণ

মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকস্মিক পরিদর্শন করেছেন।

আজ ১০ এপ্রিল (শুক্রবার) বিকেলে বিদ্যালয় পরিদর্শনে এলে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

Advertisement

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাট্টাজোড় কেরামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খসরু, শেফালী মফিজ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ এবং জানকিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়া প্রমুখ।

বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন নবনিযুক্ত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও অবকাঠামোগত বিষয়গুলো পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ইউএনও শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত ক্লাস কার্যক্রম পরিচালনা এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে নবনিযুক্ত ইউএনও’র এই সফরকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।

Advertisement